বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ার, ক্ষতির মুখে ঝালকাঠির কৃষকেরা

ঝালকাঠি প্রতিনিধি

একের পর এক নিম্নচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবে অতিবৃষ্টিতে ঝালকাঠিতে আমনের বীজতলা, রোপা আউশ এবং বিভিন্ন সবজির ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হতে বসেছে।

অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে থেকে পানির সঙ্গে মিশে গেছে আমনের বীজতলার চারা ও রোপা আউশ। পেঁপে, লাউ, কাঁকরোল, চিচিঙ্গা, চালকুমড়াসহ বিভিন্ন ধরনের সবজি পানিতে ডুবে থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

কৃষকরা জানান, আক্রান্ত ক্ষেতের বেশির ভাগ শাক-সবজি এবং অন্যান্য ফসল মরে যাবে। টানা বৃষ্টি ও অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয়ে তলাকৃষি পানিতে ডুবে গেছে। এ অবস্থায় পরিবারের ভরণ-পোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

তবে কৃষি বিভাগ বলছে, যতটা শঙ্কা তৈরি হয়েছে ক্ষয়ক্ষতি ততটা হবে না। ক্ষেত থেকে পানি সরে গেলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, অতিবৃষ্টি ও জোয়ারের প্রভাবে বীজতলা আক্রান্ত হয়েছে। ক্ষতি পুষিয়ে উঠতে নতুন বীজতলা তৈরি করার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights