বৃষ্টি, বাজে ব্যাটিং: আফগানদের কাছে ১৭ রানে হারল টাইগাররা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ১৭ রানে হারিয়েছে আফগানিস্তান। কয়েক দফা বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে আসে ম্যাচটি। ৯ উইকেটে ১৬৯ রান তোলে টাইগাররা।

ফের বৃষ্টির বাগড়ায় আফগানিস্তানের সামনে শেষ পর্যন্ত লক্ষ্য দাঁড়ায় ১৬৪। লক্ষ্য তাড়া করতে নেমে ২১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে আফগানরা ৮৩ রান তোলার পর আবার নামে বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা যায়নি। বৃষ্টি আইনে জয় পায় আফগানরা।

এই জয়ে বাংলাদেশের মাঠে স্বাগতিকদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে সমতা আনল আফগানরা। আট ম্যাচে দুই দলের জয়ই ৪টি করে।
প্রথম ম্যাচ জিতে ১-০-তে সিরিজে এগিয়ে গেল আফগানরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ৮ জুলাই একই ভেন্যুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights