বৃহস্পতিবার আমিরাতের আকাশে কোনও ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত হয়নি

অনলাইন ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর সাময়িক যুদ্ধবিরতির দ্বিতীয় দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আকাশে কোনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত হয়নি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, বৃহস্পতিবার আমিরাতের আকাশে ইরান থেকে উৎক্ষেপিত কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন শনাক্ত করা হয়নি।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। আগামী শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসার কথা দুই দেশের।

প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলা শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ৫৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার ২৫৬টি ড্রোন প্রতিহত করেছে। এ সময় দেশটিতে মোট আহত হয়েছে ২২৪ জন। নিহত হয়েছে ১৩ জন। সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights