বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে বিচারিক কার্যক্রম

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে বিচারিক কার্যক্রম।

বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সরাসরি বা ভার্চুয়ালি চলবে।
এসময় আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি বৃহস্পতিবার থেকে চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights