বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার (০৮ জুলাই) পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে সীমিত পরিসরে অফিসের কার্যক্রম চলবে।

মঙ্গলবার হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার ও বৃহস্পতিবার (০৭ ও ০৮ আগস্ট) বসছে না সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন।
এর আগে, সোমবার (০৫ আগস্ট) সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালত ও বুধবার থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে।

এক বার্তায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলবে। এছাড়া বুধবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। তবে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আগামী দুইদিনও সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights