বেইলি রোডের সেই ভবনের ম্যানেজার আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার পিপুলকে আটক করেছে রমনা থানা পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে আটক করা হয়।

আটকের পর ভবনের ম্যানেজারকে ভবনের বিভিন্ন ত্রুটির বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ খবর নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
তিনি বলেন, গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার পিপুলকে আটক করা হয়েছে। ভবনের বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার ভবনটিতে থাকা চায়ের চুমুক নামের একটি খাবার দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং ‌‘কাচ্চি ভাই’ এর ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসানকে আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights