বেইলি রোডে অগ্নিকাণ্ড, ওবায়দুল কাদেরের শোক

অনলাইন ডেস্ক

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ শোকসন্তপ্ত সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights