বেগমগঞ্জে অটোরিকশা চালক গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবা সেবনের বিরোধকে কেন্দ্র করে এক অটোরিকশা চালককে এলোপাতাড়ি গুলি করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে ওই চালক হাতে, বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ শহীদুল ইসলাম (২৭) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দিপপুর গ্রামের আবুল কালামের ছেলে।

বুহস্পতিবার দুপুরে আলাইয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিপপুর গ্রামের এরাদ উল্যা মুন্সি বাড়ি সংলগ্ন পোলের ওপর এ ঘটনা ঘটে। বর্তমানে আহত অটোরিকশা চালক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে কোনো বাহিনী এমন ঘটনা ঘটিয়েছে আমার জানা নেই। তদন্ত শেষে এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights