বেগমগঞ্জে পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্য গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় প্রতারক পাসপোর্ট দালাল চক্রের সদস্যদের থেকে নগদ ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ১৪টি পাসপোর্ট, ২০৪ টি পাসপোর্ট ডেলিভারি রিসিট উদ্ধার করা হয়।

বুধবার গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য মো. সিরাজ উদ্দিন (৪৫) আসাদুজ্জামান (৩৫) মো. আব্দুর রহিম (৫২) মো. মোসলেহ উদ্দিন (৪৫) মো. জুয়েল রানা (২৭) মাঈন উদ্দিন (৪২) মো. মহিন উদ্দিন (৩৭) মো. হারুন-অর-রশিদ (৪৫) গাজী আনোয়ার আহম্মেদ ওরপে হৃদয় (২৭) মো. মাহবুবুর রহমান (২৫) ও আজিজুল হাকিম (২৭)।
র‍্যাব-১১ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জেলার বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১ পাসপোর্ট দালালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা নোয়াখালী জেলার পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য।

র‍্যাব-১১ কর্তৃক দালালচক্র বিরোধী অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। পাসপোর্ট দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights