বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কানাডায় দোয়া মাহফিল

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি

কানাডার ক্যালগেরি’র বায়তুল মুককারাম মসজিদ বিএম আই সিসিতে কানাডার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বাদ মাগরিব দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন।

তারা বলেন, বাংলাদেশের ভূখণ্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ তাঁর জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।

পরে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights