বেনাপোলে বাংলাদেশ প্রতিদিনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বেনাপোল প্রতিনিধি
ব্যতিক্রমধর্মী আয়োজনে বেনাপোলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইফতার ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাঠক ও সুধী সমাবেশের শতাধিক শুভাকাঙ্ক্ষী ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বেনাপোল সিদ্দিকীয়া জামে মসজিদের ছাদে আয়োজন করা হয় ইফতার ও দোয়া অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাক্সিম মাল্টিপারপাস সোসাইটির সভাপতি আলহাজ মতিয়ার রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলী হোসেন, আনিছুর রহমান, মামুনুর রশিদ মামুনসহ অনেকেই।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক হাফেজ মাওলানা শাহাদাত হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে নিরপেক্ষ সংবাদ পরিবেশনে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাহসী ভূমিকার প্রশংসা করে টানা ১৪ বছর প্রথম অবস্থান ধরে রাখায় পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
