বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দু’জন গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে। আসামিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতাক ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আনোয়ারুল ইসলাম এবং জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম। উভয় আসামি যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights