বেনাপোল স্থলবন্দরে বন্ধ থাকবে টানা নয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য

অনলাইন ডেস্ক
সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে নয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় সব ধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সচল থাকবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী শুক্রবার (২৮ মার্চ) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত নয়দিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

৬ এপ্রিল (রবিবার) পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে। এছাড়া ঈদের ছুটির মধ্যে বন্দরের মধ্যে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা কর্মীদের বন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে

বেনাপোল কাস্টমস কমিশনার কামরুজ্জামান জানান, সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদুল ফিতরের নয়দিন ছুটি থাকছে। এসময় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও বেনাপোল বন্দরের পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল (রবিবার) থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও বেনাপোল বন্দরের মধ্যে পণ্য খালাস কার্যক্রম পুনরায় সচল হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights