বেরোবির সাবেক প্রক্টরসহ ১৮১জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক বহিরঙ্গন পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী এবং গণিত বিভাগের অধ্যাপক ড. কমলেশ চন্দ্র রায় এবং রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলার বাদী মোঃ মামুনুর রশিদ মামুন (৪৬) বুধবার বিকেলে রংপুর মেট্রাপলিটন কোতয়ালী এই মামলাটি করেন। বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি অতাউর রহমান।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সেমিনার সহকারী আশিকুন্নাহার চৌধুরী (টুকটুকি) এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কর্মচারী মোঃ মনিরুজ্জামান মুন্নাসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীর নাম এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাদের মামলার আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয় যে, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত ও গুলি বর্ষণ করে গুরুতর জখম ও হুকুম দানের অপরাধে মামলাটি করা হয়েছে। মামলায় ঘটনার স্থান দেখানো হয়েছে রংপুর সিটি বাজারের সামনে। মামলার বাদী একজন ব্যবসায়ী। তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে সাবেক বহিরঙ্গন পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী বলেন, এটা একটা হয়রানি মূলক মামলা। যেই কথা উল্লেখ করেছে আমি তো সেই দিন রংপুরেই ছিলাম না। আর আমার বাসা তো রংপুরে না আমি কাউকে তেমন চিনি না আমি কিভাবে হুকুম দিবো।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি অতাউর রহমান বলেন, মামলাটি রেকর্ড করা হয়েছে।তদন্ত সাপেক্ষে ভ্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights