বৈরুতে বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

লেবাননের বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতে হঠাৎই বিস্ফোরণ হয়েছে। তবে এর লক্ষ্য স্পষ্ট নয়। ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, সেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি।

লেবাননের সেনাবাহিনী বলেছে, দেশটির দক্ষিণে তাদের দুই সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আরও ২০টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষে জানানো হয়েছে, সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। আর হিজবুল্লাহ বলেছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে।

এরআগে স্থল অভিযান শুরুর তৃতীয় পূর্ণ দিনে বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লেবাননে দুটি বড় হামলা হয়। কয়েক দিনের বিমান হামলার পর গত মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ওই অভিযান শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights