বৈশাখী টিভিতে ধারাবাহিক ‘বউ শাশুড়ি’

অনলাইন ডেস্ক

বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘বউ শাশুড়ি’। সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে নাটকটি।

টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, মিষ্টি মারিয়া, শাকিলা পারভিন, আজিজুন মীম, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, সুজন হাবিব, তামুর, আইরিন তানি, শেলী আহসান, রিয়া চৌধুরী, প্রাণেশ চৌধুরী, আমিন আহমেদ, শফিক খান দিলু, হায়দার আলী, সায়কা আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই।

নাটক নিয়ে বলতে গিয়ে গল্পকার টিপু আলম মিলন বলেন, মা-বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান নিয়েই আমাদের সংসার। সংসার সুখের হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু অনেক সংসারে সুখ যেন সোনার হরিণ। বউ শাশুড়ির সম্পর্কই এর মূল কারণ। বউ-শাশুড়ির এ যুদ্ধটা এখন যেন সামাজিক ব্যাধি। তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিত্যনৈমিত্তিক বিষয়। ছেলে কার মন রক্ষা করবে? মায়ের না স্ত্রীর? সংসারে শুরু হয় প্রতিযোগিতা,দ্বন্দ্ব,অশান্তি। এমন ঘটনা অনেক পরিবারের মধ্যেই বিরাজমান। অথচ শাশুড়ি যদি তার ছেলের বউকে মেয়ের মতো আর বউ যদি তার শাশুড়িকে মায়ের মতো মনে করতো তাহলে এমন অশান্তি আর দেখা যেত না। শাশুড়িরা নিজের মেয়েকে রাজরানী এবং ছেলে বউকে চাকরারি মনে করেন। তারা যদি সবাইকে সমান চোখে দেখত তাহলে আর এমন হত না। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই বউ-শাশুড়ি নাটকের গল্পটি লেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights