বৈশ্বিক নিষেধাজ্ঞা নিরসনে কাজ করবে রাশিয়া-ইরান

যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির মধ্যেই ইরান এবং অন্যান্য দেশের সঙ্গে মিলে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষেধাজ্ঞার চাপ দূর করার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, মস্কো একতরফা ও জবরদস্তিমূলক পদক্ষেপের ব্যবহার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। কারণ তারা এ ধরনের পদক্ষেপকে অবৈধ এবং জাতিসংঘের সনদের পরিপন্থী বলে মনে করে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক ব্রিফিংয়ে জাখারোভা বলেন, নিষেধাজ্ঞা-সংক্রান্ত আরেকটি বেআইনি উদ্যোগ মোকাবিলায় রাশিয়া তার ইরানি সমকক্ষ এবং অন্যান্য আগ্রহী দেশের সঙ্গে সমন্বয় করবে।

মুখপাত্র আরও বলেন, সমমনা অংশীদারদের সঙ্গে নিয়ে মস্কো আন্তর্জাতিক সম্পর্ক থেকে নিষেধাজ্ঞার চাপ দূর করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি যুক্তি দেন, পশ্চিমা দেশগুলোর কাছে অপ্রিয় রাষ্ট্রগুলোকে শাস্তি দেওয়া এবং রাজনৈতিক হিসাব-নিকাশ মেটানোর হাতিয়ার হিসেবে দীর্ঘদিন ধরে এ ধরনের পদক্ষেপ ব্যবহার করা হচ্ছে।

ইরানকে কাবু করতে ওয়াশিংটন দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছেন। এতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে উপসাগরীয় অঞ্চলে সংঘাত নিরসন নয় বলে জানিয়েছে চীন। দেশটি একই সঙ্গে সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights