বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার সন্দেহজনক আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সন্দেহজনক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৮ মার্চ) বিকেলে অভিযানটি চালায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতার রুমান আহমদ (৩১) কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট এলাকার আব্দুল মান্নানের ছেলে। র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে রুমানকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা সংক্রান্ত মামলার তদন্তেপ্রাপ্ত সন্দেহজনক আসামি তিনি।

র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক জানান, গ্রেফতারের পর আসামি রুমানকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights