বৈষম্যবিরোধী ছাত্রদের বিনা লাভের দোকানে উপচে পড়া ভিড়

মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজনে বিনা লাভের দোকানের সকল পন্য মাত্র ৩ ঘন্টায় শেষ হয়ে গেছে।

শুক্রবার (১ নভেম্বর) বেলা ৮টা থেকে মোরেলগঞ্জ পৌরসভা ভবনের সামনে ডিম, পেঁয়াজ, আলু, পেপে, লাউ, কাচামরিচসহ ১৮ ধরণের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান নিয়ে বসেন ছাত্ররা। বেলা ১১টার মধ্যে সকল পন্য বিক্রয় শেষ হয়ে যায়। দোকানে পিয়াজ ১০০ টাকা, আলু ৬০ টাকা করে প্রতি কেজি ও ডিম প্রতি পিছ ১২ টাকা দরে বিক্রয় করা হয়েছে।

স্থানীয় বাজার দরের চেয়ে কিছুটা কম দামে পাওয়ায় ছাত্রদের দোকানে ছিল উপচে পড়া ভিড়। বেলা ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম দোকানটি পরিদর্শন করেন। তিনি ছাত্রদের এ উদ্যোগের প্রশংসা করেন। সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ছাত্রদের এ কাজে সহযোগীতা করেন।
দোকানটিতে প্রথম দিনে ৩টি বৈদ্যুতিক পরিমাপযন্ত্র নিয়ে ১০ জন ছাত্র জনস্বার্থে শ্রম দেন। এরা হচ্ছেন, মুসাদ্দিক বিল্লাহ তামিম, সায়মন জিয়ন, সানি রহমান, মাশরাফি আকিব, সোহাগ খান, তানভির রহমান আকাশ, মো. মৃদুল খান, হাসিবুল ইসলাম সিফাত ও মুবিনুল হাসান অনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights