বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নয় পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

শেরপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেরপুরের নয়টি পরিবারের মধ্যে ১৮ লাখ আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুর জেলায় ও ঢাকায় নিহত শেরপুরের ৯ শহীদ পরিবারের মাঝে প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. সামিউল হক ফারুকী।

শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মাহবুবের ভাই মাজহারুল ইসলাম মাসুদ, শহীদ সৌরভের ফুফা মিন্টু মিয়া, শহীদ সবুজের মামা কাউসার মাহমুদসহ শহীদ পরিবারের স্বজনরা।
ওই সময় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা কর্ম পরিষদ সদস্য, আনোয়ার হোসেন, আবুল কালাম, আব্দুল আওয়াল, আব্দুল কাদের, মাহফুজুল রহমান, মাওলানা নুরুল আমিন, ফারদিন হাসান হাসিব, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা নুরে আলম সিদ্দিকী, মাওলানা আতাউর রহমান, গোলাম সারোয়ার, আব্দুল হাকিম, মাহবুবর রহমান মিস্টারসহ জেলা জামায়াত-শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights