বৈষম্যমুক্ত সমাজ গড়বো: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বৈষম্যমুক্ত সমাজ গড়বো। যেখানে জুলুম অবিচার থাকবে না।

রবিবার রাজধানীর নয়া পল্টনের হোটেল ভিক্টোরিতে হাব উলামা ফোরাম আয়োজিত ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনা বিষয়ে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মামনুল হক বলেন, হাবের কাজ মহান খেদমত। ব্যবসার ক্ষেত্রে ঠকানো ইসলাম সমর্থন করে না। হজ ব্যবস্থাপনা বিগত বছরের চেয়ে আগামীতে উন্নয়ন দেখতে চাই। এজন্য নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার আশা করি আগামী হজে হাজিরা ভালো মানের সেবা পাবেন।
উলামা ফোরামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মাদ কুতুবুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী, হাবের সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার, সাবেক সহ-সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার, সাবেক সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার, বায়রার সাবেক কালচারাল সেক্রেটারি মোবারক উল্লাহ শিমুল, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান, এজেন্সি মালিক কামরুল ইসলাম সাঈদ আনসারী, আক্তারুজ্জামান প্রমুখ।

সভা সঞ্চালনা করেন হাবের জনসংযোগ সচিব মাওলানা জোনায়েদ গুলজার।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, হাব একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এজেন্সি মালিকরা ব্যবসা নয়, আল্লাহর মেহমানদের সেবা করেন। কিন্তু আওয়ামী লীগ সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। হাবের মত জায়গায় রাজনীতি থাকবে কেন?

তিনি বলেন, এখানে কোন রাজনীতি নয়, সবাই মিলেমিশে থাকবেন। বিএনপি আপনাদের যে কোন সমস্যায় পাশে থাকবে। কোন সুবিধাবাদী, নব্য লোকদের পাতা ফাঁদে পা দিবেন না।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গত ৫ আগস্ট দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। তবে এখনো হাসপাতালগুলোতে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তারা ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাদরে জন্য আমরা দোয়া করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights