বোমা আতঙ্কে বন্ধ থাকার পর চালু মিরপুর ১০ মেট্রো স্টেশন

অনলাইন ডেস্ক
বোমা সদৃশ সন্দেহজনক বস্তু পাওয়ার খবরে শনিবার দুপুরে প্রায় ৫২ মিনিট বন্ধ রাখা হয় মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের কার্যক্রম। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি ও নিরাপত্তা ক্লিয়ারেন্সের পর স্টেশনটি পুনরায় চালু করা হয় এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটির ফেসবুক গ্রুপ ও পেজে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। এ সময় যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয় এবং মিরপুর ১০ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়। ট্রেনগুলো স্টেশনটি এড়িয়ে চলাচল করে।

খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রের মাধ্যমে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে এটি বোমা নয় বলে নিশ্চিত হওয়া যায়।

পরে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এলাকা নিরাপদ ঘোষণা করা হলে দুপুর ১টা ৫০ মিনিটে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights