বোমা হামলার মধ্যেও লেবাননে টিকে থাকবে হিজবুল্লাহ: আয়াতুল্লাহ খামেনি

অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের হামলায় শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হলেও লেবাননের হিজবুল্লাহ শক্তভাবে দাঁড়িয়ে আছে।

বুধবার সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ইসরায়েল টানা তৃতীয় দিনের মতো শিয়া সশস্ত্র গোষ্ঠীটির ওপর হামলা অব্যাহত রেখেছে।
খামেনি বলেন, হিজবুল্লাহ দুর্বল হয়ে গেলেও টিকে থাকবে।
তিনি বলেন, হিজবুল্লাহর কার্যকরী ও মূল্যবান কয়েকজন সদস্য শহীদ হয়েছেন, যা নিঃসন্দেহে গোষ্ঠীটিকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে এটি এমন কোনও ক্ষতি নয়, যা তাদের নতজানু করে ফেলতে পারবে।

ইরানের এ ধর্মীয় নেতা বলেন, হিজবুল্লাহর সাংগঠনিক শক্তি বেশ জোরালো। তাদের যোদ্ধারা বেশ শক্তিশালী। একজন শীর্ষ কমান্ডারের মৃত্যুতে তারা দুর্বল হবে না।

ফিলিস্তিনি ও লেবানিজ প্রতিরোধ চূড়ান্ত বিজয় অর্জন করবে, এ ঘোষণা দিয়ে তিনি বক্তব্য শেষ করেন। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights