বোয়ালখালীতে আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ নূর বেগম (৬৫) নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নূর বেগম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মোবারক আলী বাড়ির নুরুল আলমের স্ত্রী। তিনি ৪ ছেলে ও ১ মেয়ের জননী।

বৃদ্ধার ছেলে নুরুল আবছার বলেন, গত ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে গোসলের পর রান্না ঘরের চুলায় আগুন পোহানোর সময় কাপড়ে আগুন লেগে নূর বেগম দগ্ধ হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights