বোয়ালমারীতে পৌর আওয়ামী লীগের শোক র‍্যালি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে স্বাধীনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তবে দিবসটিতে বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আয়োজনে র‍্যালিটি ছিলো চোখে পড়ার মত।

আজ মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বোয়ালমারী পৌর আওয়ামী লীগ। সকাল ৯টায় পৌরসদরের গোহাটা সংলগ্ন পৌর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর মুর‍্যালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে পৌর আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১০টায় বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. সেলিম রেজা লিপন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে বিশাল এক শোক র‍্যালি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। র‍্যালিতে প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। শেষে পৌরসভা কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
পৌর আওয়ামী লীগের কর্মসূচি সমূহে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, যুবলীগের চৌধুরী রায়হান রকি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল শিকদার, সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌতুজা আলী তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ। এছাড়া বাদ জোহর পৌরসভার সকল মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights