বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের র‍্যালি ও আলোচনা সভা

বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শোকাবহ আগস্টে নিহতদের স্মরণে ও আত্মার মাগফেরাত কামনায় র‍্যালি, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করে।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্যদের আয়োজনে শনিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কনফারেন্স হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় নেতা এস এম টিপু সুলতান।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য প্রভাষক মাহিদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুর রশিদ, আওয়ামী লীগের বন ও পরিবেশ কেন্দ্রীয় উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য মো. তারেক, মো. সাইফুল শিকদার, মো. রকিবুল ইসলাম, মো. রাজিব খান সজীব, এ্যাড. কোরবান আলী, মো মাসুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights