বোয়ালমারীতে যুবকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে নাজমুল শেখ (২৭) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণে দুটি শিশু সন্তান রেখে স্ত্রী সুমি বেগম (২৫) বাবার বাড়ি চলে যাওয়ায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। নিহত নাজমুল শেখ পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

জানা যায়, নাজমুল শেখের সোহান নামের ৫ বছর বয়সী ও সহিদ নামের আড়াই বছর বয়সী দুটি ছেলে আছে। মাস দুয়েক আগে স্ত্রী সুমি তার সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়। সুমি একই গ্রামের আবু সাইদ মোল্যার মেয়ে। এ কারণে ছোট ছেলে দুটিকে প্রতিপালনে নাজমুল শেখ পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন। এর জেরে নাজমুল শেখ শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা তাকে মৃত ঘোষণা করেন।

ডা. সাবরিনা হক রূম্পা বলেন, হাসপাতালে আনার পর আমরা নাজমুল শেখকে মৃত অবস্থায় পেয়েছি।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মনির হোসেন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights