বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও ইট বোঝাই ড্রাম ট্রাকের ( খুলনা মেট্রো-উ ১১-০২৩২) মুখোমুখি সংঘর্ষে মিতুল কাজী নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তিনি বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের আকমল কাজীর ছেলে। নিহত যুবক পেশাগত জীবনে পিক-আপ চালক। সে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ থেকে বোয়ালমারীতে ফিরছিল।

আজ শনিবার দুপর ১ টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির-বনচাকী মাদ্রাসা সংলগ্ন মাইঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় সড়ক আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights