ব্যক্তিগত পরিসরে বন্ধুত্ব নিয়ে আক্ষেপের সুর শাহরুখের!

অনলাইন ডেস্ক

যার এক ঝলক দেখার আশায় অপেক্ষা করে থাকে কোটি কোটি অনুরাগী, সেই ‘বলিউড বাদশা’র জীবনে বন্ধুর অভাব!

একটি সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছিলেন অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমের দৌলতে আরও একবার প্রকাশ্যে এল সেই ভিডিও।

বন্ধুত্ব নিয়ে শাহরুখ বলেছিলেন, “আমি বন্ধুত্ব করতে পারি না। বন্ধু বানালেও বন্ধুত্ব রাখতে পারি না। আর যদি রাখতে চাই তাহলে ওরা থাকতে চায় না। আবার কেউ যদি থাকতে চায় জীবন তাকে ছিনিয়ে নেয়।”
শাহরুখের মতো তারকার বন্ধু নেই! অনুরাগীদের কাছে এ যেন রীতিমতো হৃদয়বিদারক। যদিও তার ইন্ডাস্ট্রির প্রিয় বন্ধুদের তালিকায় রয়েছেন সালমান খান, কাজল, জুহি চাওলা, দীপিকা পাড়ুকোন এবং করন জোহর। পরিচালক রাজকুমার হিরানি ও ফারাহ খানের সঙ্গেও ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তার। কিন্তু পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত পরিসরে বন্ধুত্ব নিয়ে আক্ষেপের সুর অভিনেতার কণ্ঠে।

সম্প্রতি পুরনো বন্ধু জুহি শাহরুখের একটি ঘটনা প্রকাশ্যে আনেন। যখন মুম্বাইয়ে আসেন, সেই সময় তার প্রায় কোনও সম্পত্তিই ছিল না। সম্বল বলতে একটি মাত্র গাড়ি। অভিনেত্রীর কথায়, “সেই সময় শাহরুখ তিন বেলা কাজ করত। কোথায় থাকত, তা-ও জানতাম না। শুটিংয়েই খেত, সেখানেই থাকত, ইউনিটের সকলের সঙ্গে বেশ হাসি- ঠাট্টা করত।”

তিনি আরও যোগ করেন, “আমার ধারণা, তেমন কোনও বন্দোবস্ত ছিল না সেই সময় ওর। একদিন দেখলাম ওর কালো গাড়িটাও চলে গেল। কিস্তির অর্থ শোধ করতে পারেনি সেই সময়ে। আর আজ দেখুন কতটা সফল সে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights