ব্যতিক্রমী বোলিং অ্যাকশনে মিরাজকে ভড়কে দিলেন রশিদ

অনলাইন ডেস্ক

মেহেদী হাসান মিরাজ হয়তো এমন কিছু আশা করেননি। নিজের পঞ্চম ওভারে মিরাজকে অবাক করে দিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। ননস্ট্রাইক প্রান্তে দাঁড়ানো মাহমুদউল্লাহ রিয়াদও কিছুটা চমকে গেলেন!

ইনিংসের ২৩ নম্বর ওভারের প্রথম বল করার জন্য স্ট্যাম্পের পেছন থেকে আড়াআড়ি দৌড়ালেন রশিদ। স্ট্যাম্প ও আম্পায়ারের মাঝের ফাঁক গলে বোলিং অ্যাকশনে গেলেন। সাধারণ ডানহাতি কোনো বোলারের জন্য এটা পুরোপুরি আনঅর্থোডক্স বোলিং অ্যাকশন।

তবে মজার ব্যাপার হলো স্ট্যাম্পের পেছন থেকে আড়াআড়ি দৌড়ে এসেও রশিদ খান বল করেন কিন্তু ওভার দ্য উইকেটের অ্যাঙ্গেল থেকে।সাধারণত বাঁহাতি স্পিনারদের এমন ভঙ্গিতে স্ট্যাম্পের পেছন থেকে আড়াআড়ি এসে বোলিং করতে দেখা যায়। কিন্তু ডানহাতি বোলারের জন্য তো এমন কায়দায় বোলিং পুরোপুরি তার ফলোথ্রু’র বিপরীত!
ভারতের স্পিনার রাহুল চাহারকেও এমন কায়দায় বোলিং করতে দেখা গেছে বেশ কয়েকটি ম্যাচে। মূলত ব্যাটারকে সমস্যায় ফেলতেই এমন বোলিংয়ে করেছেন রশিদ। তার সেই বোলিংয়ের বুদ্ধিমত্তা প্রশংসা পেলেও উইকেট পাননি রশিদ। মেহেদী ও রিয়াদ তাকে চমৎকার দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন। শুরুর ৭ ওভারে রশিদের বোলিং বিশ্লেষণ ছিল ২১ রানে ১ উইকেট। তার শুরুর এই সাত ওভারের মধ্যে ২৮ বলই ছিল ডট!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights