ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয়: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনার জন্য ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন। তবে এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগেই করা হচ্ছে।

রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যাংক রেজল্যুশন কার্যকর করতে যা যা প্রয়োজন, বর্তমান সরকার তা করবে।

ব্যাংক খাতকে আরও শক্তিশালী ও শৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে সরকার ব্যাংক রেজল্যুশন আইন করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন ঋণ সহায়তা নিয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।পাশাপাশি আগামী বাজেটে বিশ্বব্যাংকের সম্ভাব্য সহায়তার বিষয়ও বৈঠকে উঠে এসেছে।

তবে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights