ব্যাটিং বিপর্যয়ে ইংলিশরা

অনলাইন ডেস্ক

চলতি বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারছে না বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চার ম্যাচে তিন হারে পয়েন্ট টেবিলের আটে অবস্থান করছে ইংলিশরা। ঘুরে দাঁড়াতে মরিয়া ইংলিশরা নিজেদের পঞ্চম ম্যাচেও খুব একটা ভালো করতে পারছে না।

পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৪ রানেই ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা।

ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামা দুই ওপেনার শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। প্রথম ৫ ওভারে নেন ৩৯ রান। কিন্তু সপ্তম ওভারে গিয়েই ঘটে ছন্দপতন।
অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে কুশল পেরেরার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ডেভিড মালান। প্রথমে ফিল্ড আম্পায়ার ম্যাথিউসের আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় শ্রীলঙ্কা। আর এতেই কপাল পুড়ে মালানের। ২৫ বলে ২৮ রান করে ফিরে যেতে হয় তাকে। তার বিদায়ে ৪৫ রানে ভাঙে ইংল্যান্ডের ওপেনিং জুটি।

মালানের বিদায়ের পর জো রুটকে নিয়ে জুটি গড়েছেন জনি বেয়ারস্টো। কিন্তু এই জুটিও বেশিদূর এগোতে পারলো না।

দলীয় ৫৯ রানে জো রুট ফিরে গেলে ভেঙে যায় এই জুটি। ১০ বলে ৩ রান করা রুট রান আউটের শিকার হয়ে ফিরে গেলেন সাজঘরে। তার বিদায়ে ৫৯ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।

জো রুটের পথ ধরে সাজধরে ফিরে যান জনি বেয়ারস্টো ও জস বাটলার। ৩১ বলে ৩০ রান করে জনি বেয়ারস্টো কাসুন রাজিথার বলে মিড অনে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।

জনি বেয়ারস্টোর পথ ধরে সাজঘরে ফিরে যান জস বাটলারও। লাহিরু কুমারার বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে করেন ৬ বলে ৮ রান। তার বিদায়ে ৭৭ রানেই ৪ উইকেট হারায় ইংলিশরা।

জস বাটলারের পর লিয়াম লিভিংস্টোনও বেশি সময় থাকতে পারলেন না ক্রিজে। ৬ বলে মাত্র ১ রান করে লাহিরু কুমারার দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেলেন তিনি। তার বিদায়ে ৮৫ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংলিশরা।

বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে ইংলিশরা। শ্রীলঙ্কারও একই অবস্থা। তাই আজকের ম্যাচে জয়ের জন্য মরিয়া দুই দলই। ভাগ্য পরিবর্তনের ম্যাচে দুই দলই বেশকিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শ্রীলঙ্কা দুই এবং ইংল্যান্ড তাদের দলে এনেছে তিন পরিবর্তন। ইংল্যান্ড দলে ফিরেছেন ওকস, মঈন আলি এবং লিভিংস্টোন। আর লঙ্কানরা দলে নিয়েছে ম্যাথিউস এবং কুমারাকে।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights