ব্যাটিং ব্যর্থতায় খুলনাকে বড় লক্ষ্য দিতে পারেনি রংপুর

অনলাইন ডেস্ক

বিপিএলে এলিমিনেটরের বাঁচা-মরার ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় খুলনা টাইগার্সের বিপক্ষে একশোর আগেই থামল রংপুর রাইডার্স।

সোমবার মিরপুরে ১৬.৫ ওভারে ৮৫ রানে গুটিয়ে গেছে রংপুর। ফলে জয়ের জন্য ৮৬ রান করতে হবে খুলনার। রংপুরের পক্ষে সর্বোচ্চ ১৮ বলে ৩২ রান করে আকিফ জাভেদ।

টজ জিতে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়ে বসে রংপুর। ইনিংসের দ্বিতীয় বলেই জেমস ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে কোনো বল না খেলেই রানআউট হয়ে সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার।

আরেক ওপেনার ভিন্সও বেশিক্ষণ টিকতে পারেননি। নাসুম আহমেদের বলে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ১ রান করে।

নাসুমের পরের শিকার মেহেদি হাসান। মেহেদিকে বোল্ড করে নিজের দ্বিতীয় শিকার করেন এই স্পিনার। সাঈফ হাসানকে নেওয়াজের হাতে ক্যাচ বানিয়ে নিজের প্রথম উইকেট নেন মিরাজ। সাইফুদ্দিনকে বোল্ড করেন হাসান মাহমুদ।

এক পর্যায়ে ১৫ রানে যখন ৫ উইকেট পড়ে গেলে টিম ডেভিডকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন নুরুল হাসান সোহান। কিন্তু মাত্র ৭ রান করেই ফিরেন ডেভিড।

ঠিকতে পারেননি আন্দ্রে রাসেলও। মাত্র ৪ রান করে নেওয়াজের বলে বোল্ড হয়েছেন ক্যারিবিয় এই ক্রিকেটার। এরপর একে একে ফিরেছেন রাকিবুল হাসান ও নুরুল হাসান সোহানরা। দলটির হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন আকিফ জাভেদ। সোহান করেন ২৩ রান। এছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে নিতে পারেননি নিজেদের রান।

খুলনার পক্ষে ৪ ওভার বল করে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। ৩ উইকেট নিয়েছেন নাসুমও। একটি করে নিয়েছেন নেওয়াজ, হাসান ও মুশফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights