ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন কমিটি, সভাপতি ডন

অনলাইন প্রতিনিধি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন জাতীয় ক্রীড়া পরিষদ গত ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কমিটি পুনর্গঠন করেছে। বাণিজ্য উদ্যোক্তা ও কৃতী খেলোয়াড় মো. হাবিব উল্লাহ ডনকে সভাপতি ও রাসেল কবির সুমনকে সাধারণ সম্পাদক করে ১৯ (উনিশ) সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মো. হাবিব উল্লাহ ডন গত তিন দশক ধরে দেশের ক্রীড়াঙ্গনে সংগঠক এবং অনুরাগী হিসেবে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের গৌরবময় সময়ে ক্রিকেট কমিটির সহসভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন এবং ভলিবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বের সময় জনাব হাবিব উল্লাহ ডন তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তৃত করার কাজে নিবেদিত ছিলেন।

বহুদিন পর সত্যিকার পেশাদার ও ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে ফেডারেশন কমিটি গঠন করায় ব্যাডমিন্টন অঙ্গনের সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন খেলাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে অবকাঠামো তৈরিসহ নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে বর্তমান কমিটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদী তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights