ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত

অনলাইন ডেস্ক
ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়েছে।

বুধবার কাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। পরে সকাল ১০টার দিকে সেটি উদ্ধার করতে যাওয়ার সময় ময়মনসিংহ স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের কাজ চলছে। এটি উদ্ধার করা গেলে এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights