ব্রাজিলই সেরা, এবার আমার লক্ষ্য ষষ্ঠ তারকা : আনচেলোত্তি

অনলাইন ডেস্ক

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে সম্প্রতি ব্রাজিল জাতীয় দলের হাল ধরেছেন কার্লো আনচেলোত্তি। নতুন এই পথচলা সম্পর্কে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজ্ঞ ইতালিয়ান কোচ জানান, ব্রাজিল দলের দায়িত্ব নেওয়া তার জন্য ছিল একটি ‘অসাধারণ চ্যালেঞ্জ’।

সাক্ষাৎকারে আনচেলোত্তি বলেন, ‘এটি সহজ সিদ্ধান্ত ছিল, কারণ ব্রাজিলই বিশ্বের সেরা জাতীয় দল। আমি এ কথা বলছি না, তাদের জার্সিতে শোভা পাওয়া পাঁচটি বিশ্বকাপ তারাই এর প্রমাণ।’

তিনি আরো যোগ করেন, ‘কোনো দলই তাদের কাছাকাছি নেই। এখন আমার সামনে চ্যালেঞ্জ হলো ষষ্ঠ তারাটি জেতা।’

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে আনচেলোত্তি বলেন, ‘ফলাফল আমাদের প্রত্যাশা পূরণ করেনি। দলের পারফরম্যান্সও আশানুরূপ ছিল না। পরিবর্তনের সময় এসে গিয়েছিল।’

আর্সেনালের বিপক্ষে ড্রয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ‘আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই। পরিস্থিতি এদিকে যাবে তা আগেই আঁচ করতে পেরেছিলাম।

দলের অবস্থা ভালো ছিল না, তাই রিয়াল মাদ্রিদের জন্য নতুন পথ খোঁজা এবং আমার জন্য ব্রাজিলের প্রস্তাব গ্রহণই সঠিক সিদ্ধান্ত ছিল,’ বলেন আনচেলত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights