ব্রাজিলের ‌‘নতুন রোনালদো’ বার্সেলোনায়

অনলাইন ডেস্ক

ব্রাজিলের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিটর রকি। ব্রাজিলিয়ান ফুটবলে বিস্ময় বালক ভাবা হচ্ছে এই তরুণ ফুটবলারকে। আর তাই তার নাম দেওয়া হয়েছে ‘নতুন রোনালদো’। এই ‘নতুন রোনালদোকে’ দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

৭ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। যার ট্রান্সফার ফি ধরা হয়েছে ৪০ মিলিয়ন ইউরো। ১৮ বছর বয়সী রকি বর্তমানে খেলছেন অ্যাতলেটিকো পারানেন্সে। ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় যোগ দেবেন তিনি। ২০৩১ সাল পর্যন্ত তরুণ এই প্রতিভাবান ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি। বার্সেলোনা জানিয়েছে, চুক্তিতে রকির বাইআউট ক্লজ রাখা হবে ৫০০ মিলিয়ন ইউরো।

লতি বছরের শুরুতে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন রোকে। ৮ ম্যাচে আসরের সর্বোচ্চ ৬ গোল করেন তিনি। ব্রাজিলের শিরোপা জয়েও বড় ভূমিকা ছিল তরুণ এই প্রতিভাবান ফুটবলারের। ইতিমধ্যে ব্রাজিল দলেও খেলেছেন রকি। মরক্কোর বিপক্ষে অভিষেক হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights