ব্রাজিলের বিপক্ষে ইংল্যান্ডের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক
চলতি মাসেই (মার্চ) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। যার জন্য বৃহস্পতিবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। একই দল নিয়ে হ্যারি কেইন–জ্যুড বেলিংহ্যামরা আরেক ইউরোপীয় দল বেলজিয়ামের বিপক্ষেও খেলবে।

প্রথমে ২৩ মার্চ ভিনিসিয়ুস জুনিয়রদের মুখোমুখি হবেন হ্যারি কেইনের দল। যার জন্য কিছুদিন আগে দল ঘোষণা করেছিল সেলেসাওরা। যদিও এরপর থেকে একের পর এক খেলোয়াড় ইনজুরিতে পড়ছে বিশ্বচ্যাম্পিয়ন লাতিন দলটির। আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকার। পরে ছিটকে যান গোলরক্ষক এডারসন মোয়ারেস, ডিফেন্ডার মার্কিনিয়োস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। ইতোমধ্যে তাদের রিপ্লেসমেন্টও ঘোষণা করা হয়েছে।

ব্রাজিলের পর আগামী ২৬ মার্চ বেলজিয়ামের মোকাবিলা করবে ইংল্যান্ড। ম্যাচ দুটি থেকেই প্রাপ্ত অর্থ আলঝেইমার্স বা ডিমনেশিয়া রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন।
ব্রাজিল ও বেলজিয়াম ম্যাচের জন্য ইংল্যান্ডের স্কোয়াড :

গোলরক্ষক : স্যাম জনস্টোন, জর্ডন পিকফোর্ড ও অ্যারন র‌্যামসডেল

ডিফেন্ডার : জেরাড ব্রাথওয়েট, বেন চিলওয়েল, লুইস ডাঙ্ক, জো গোমেজ, এজরি কোনসা, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোন্স, কাইল ওয়াকার

মিডফিল্ডার : জ্যুড বেলিংহ্যাম, কনর গ্যালাঘার, জর্ডন হ্যান্ডারসন, জেমস ম্যাডিসন ও ডেকলান রাইস

ফরোয়ার্ড : জেরোড বোয়েন, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, কোল পালমার, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, ইভান টোনি ও ওলি ওয়াটকিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights