ব্রাজিলে দোকানের উপর ভেঙে পড়ল উড়োজাহাজ, নিহত ১০

অনলাইন ডেস্ক

ব্রাজিলের গ্রামাদো শহরে একটি দোকানের ওপর ভেঙে পড়েছে একটি ছোটো উড়োজাহাজ। এতে উড়োজাহাজটিতে থাকা ১০ আরোহীই নিহত হয়েছেন।

লাতিন আমেরিকার দেশটিতে রবিবার এ দুর্ঘটনা ঘটে। এসময় দোকানটিতে থাকা বেশ কয়েকজন মানুষও আহত হয়েছে। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামাদো শহরটি রিও গ্রান্দে দো সুল রাজ্যে অবস্থিত। রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, দুর্ভাগ্যবশত উড়োজাহাজটির আরোহীদের কেউ বেঁচে নেই বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে।

রাজ্যের জননিরাপত্তা অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সেখানে থাকা অনেকে। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে গ্রামাদোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উড়োজাহাজটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। পরে সেটি আছড়ে পড়ে আরেকটি বাড়ির দ্বিতীয় তলায়। এরপর আসবাবের একটি দোকানের ভেতরে গিয়ে সেটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজের ধ্বংসাবশেষ ছিটকে কাছের একটি হোটেলের কাছে চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights