ব্রা‌জিল থেকে জীবন্ত গরু আনার কথা ভাবছে সরকার : বাণিজ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কোরবানির ঈ‌দ সামনে রেখে ব্রা‌জিল থেকে জীবন্ত গরু আনার সম্ভাব্যতা নিয়ে ভাবছে সরকার।

সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার স‌ঙ্গে আজ রবিবার রাজধানীর এক‌টি হোটেলে বৈঠক শে‌ষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

আহসানুল ইসলাম টিটু ব‌লেন, ‘আমরা আগামী কোরবানি সামনে রেখে তাদের (ব্রাজিলকে) ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি, যদি সস্তা হয় তাহলে জীবন্ত গরু আনার ব্যবস্থা করা যায় কি না। আমরা সম্ভাব্যতা যাচাই ক‌রে দেখ‌তে পা‌রি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights