ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শুক্রবার সকাল ৯টায় স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) থেকে জেলা প্রশাসক মো. শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়।

পরে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌরমুক্ত মঞ্চে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights