ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে চুরির ঘটনায় আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশের দোকানে চুরির ঘটনায় এক চোরকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের চকবাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে রাতে শাহজাদাপুর দক্ষিণপাড়া বাজারে বিকাশের দোকানের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। চুরেরা নগদ ২ লক্ষ টাকা, ল্যাপটপ, ব্যাটারি, মিনিট কার্ড, এমবি কার্ড, বিকাশের সিম কার্ডসহ প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল দোকান থেকে চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর বিকাশ দোকানের ব্যবসায়ী জাহিদ হাসান ঝুমন ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পুলিশ শাহজাদাপুর ইউনিয়নের চকবাজার থেকে মোশারফ হোসেন (৪০)কে আটক করে। সে একই এলাকার দক্ষিণপাড়ার মোঃ সৈয়দ লাল মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, ধৃত মোশারফ এলাকায় চুরি, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

সরাইল থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জসীম উদ্দিন আটকের কথা স্বীকার করে জানান, আটককৃত এজহারনামীয় আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights