ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি মহাব্যবস্থাপক (এজিএম, আইটি) সাকিল আহমেদকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় পৃথক দুটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আটক এজিএম সাকিল আহমেদ একটি মামলার ২ নম্বর এজাহার নামীয় আসামি। শুক্রবার সকালে পুলিশসহ যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক এজিএম সাকিল আহমেদকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights