ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত আল-আমীন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হয়।

পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার লাশ এখনো হস্তান্তর করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights