ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৮
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানায় মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দিনব্যাপী মাদকবিরোধী ও বিভিন্ন অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি থানায় পরোয়ানামূলে ছয়জন, নিয়মিত মামলায় ১৭ জন এবং অন্যান্য অপরাধে পাঁচজনসহ মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ বলেন, মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
