ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ হাজার ৭শ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কক্সবাজার থেকে ঢাকায় পাচারকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৬ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল। শুক্রবার সকালে র‌্যাবের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া থানার আবু সাইদ আকিব (২৬) ও বান্দরবান জেলার লামা থানার মো. হেফাজ উদ্দিন (২২)। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ এর স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, একটি চক্র কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে অভিযান চালায় র‌্যাব। এ সময় সন্দেহজনক মিনি ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চেসিসের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ২৬ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করা হয়। আটককৃতরা দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচার করে বলে স্বীকার করেছে। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights