ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলিযুক্ত ৬০ কেজি চিংড়ি মাছ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই চিংড়ি মাছ ধ্বংস করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন জানান, জেলা শহরের আনন্দ বাজারে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতারা পালিয়ে যায়। পরে বাজার থেকে ৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়িগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল ও সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights