ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি বিজন, সম্পাদক বাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এরআগে ২ জন সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে নির্বাচনে ৮জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি দৈনিক মানজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি স্থানীয় দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিবেদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল ও দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ, কার্যকরী সদস্য দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহজাহান সাজু ও দৈনিক ইষ্টার্ন মিডিয়ার সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া।

২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন পাঠাগার ও ক্রীড়া সম্পাদক প্রতিদিনের সংবাদ’র জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান ও সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি আজকালের খবরের জেলা প্রতিনিধি সম্পাদক মোজাম্মেল চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights