ব্রিটেন থেকে সাইকেলে বিশ্বনাথে এমসি’র সাইক্লিং টিম

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

ব্রিটেন থেকে সাইকেল চালিয়ে সিলেটের বিশ্বনাথে পৌঁছেছেন মুসলিম চ্যারিটি সংস্থা এমসি’র সাইক্লিং টিম। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তারা বিশ্বনাথে পৌঁছান। সাইকেলে বিভিন্ন দেশ ঘুরে আরও চারদিন পূর্বে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

বাংলাদেশের ছিন্নমূল শিশুদের স্থায়ী পূর্নাবাসনসহ নানা দিক নিয়ে কাজ করছে এ টিম। ইতিমধ্যে তারা সংগ্রহ করেছেন ৯০ লাখ টাকার ফান্ড। আগামী ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে তাদের।

বিশ্বনাথের বাসিন্দা প্রবাসী রাশীদ আলীর নেতৃত্বে ২২ সদস্যের চ্যারিটি সাইক্লিং টিমকে সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর থেকে বরণ করা হয়। মোটর শোভাযাত্রায় নিয়ে আসা হয় পৌর শহরে। পরে বিশ্বনাথ প্রেসক্লাব একাংশের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের কম্পাউন্ডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। শুভেচ্ছা বক্তব্য রাখেন টিম এসসির প্রধান রাশীদ আলী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, আহমদ আলী হিরণ, ইউএনও’র সিও সাদেক আলী, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, সংগঠক লিপু আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights