ব্রিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

গাজীপুর প্রতিনিধি
যথাযথ মর্যাদার সঙ্গে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে গাজীপুরে ইনস্টিটিউটের সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্রির মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।

এরপর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক। ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ। সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন) কাওছার আহমদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো. সিরাজুল ইসলাম। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে ব্রি খেলার মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বহিরাঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিক এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights